ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজবাড়িতে গাজাঁ চাষ কালে খান এসআরবি জালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ১২ নভেম্বর ২০২৬
নিজবাড়িতে গাজাঁ চাষ কালে খান এসআরবি জালে
গাজাঁগাছসহ এক যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজবাড়ির সীমানার ভেতরে অবৈধভাবে গাঁজার চাষ করার অপরাধে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার বাড়ি থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান এসআরবি-১১ অপারেশন অফিসার রওনক এরফান খান। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় মোবারকের বাড়িতে অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোবারক কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বসতবাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত সবুজ রঙের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (প্রায় ৬ ফুট) এবং ডালপালা ও পাতাসহ এর মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

 

এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে সুকৌশলে এই অবৈধ গাঁজা গাছ চাষাবাদের কথা স্বীকার করেছেন।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

ডেইলি-বাংলাদেশ/নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!