[ দেশজুড়ে ]
সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত
সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত শাহাদাত ও করিম। ছবি- ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চর জব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন (১৯), একই উপজেলার হাজী গ্রামের শিউলি আকরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) ও উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ২৪ দাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। শাহাদাত একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুই বন্ধু শামীমকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল যোগে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। অপর আহত কিশোর শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। পরে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শামীমও মারা যান।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!