[ দেশজুড়ে ]
পাবনায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি- ডেইলি বাংলাদেশ
পাবনা মধ্য শহরের সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন এলাকার একটি ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাইদা আক্তার রিলা (১৮) পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন চাঁদের আলো নামের ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পাবনা সদর থানার ওসি( তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/পাবনা
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!