ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে রেলস্টেশনের পাশের পুকুরে ভাসছিল নারীর মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে রেলস্টেশনের পাশের পুকুরে ভাসছিল নারীর মরদেহ
ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলস্টেশনের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যাক্তি নয়নগাতি গ্রামের মৃত আজহার আলীর কন্যা টুলটুলি (৭০)। 


মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে ওঠে।

Advertisement


খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। একই সঙ্গে মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। মৃত টুলটুলির কোন স্বামী সন্তান নেই এবং অনেকটাই মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানায়।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ লাশ উদ্ধার করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!