[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে কাশবনের ভেতরে মিলল রিভলবার ও গুলি
উদ্ধারকৃত গুলি ও রিভালবার
সিরাজগঞ্জে যমুনাপাড়ের কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের ৩ নং ক্রসবার চায়না বাঁধ এলাকায় কাশবনের ভেতরে এসআরবি-১২, সদর কোম্পানির একটি টিম অভিযান চালিয়ে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
.png)
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!