ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৭ মার্চ ২০২৬
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় দুটি পিস্তল, তিনটি রিভলবার ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর লবনচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা সড়কের নীচ খামার এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি টহল দল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং পুলিশের যৌথ টহল চলছিল। প্রথমে দুজন মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় আরেকটি গাড়িতে চেক করে অন্য একজন মহিলার কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!