বুধবার দুপুরে হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ইসরাত জাহান (৩০), খাদিজা আক্তার (২৮) ও নাসিমা বেগম (৪৫)। তাদের মধ্যে ইসরাত ও খাদিজাকে একমাস করে কারাদণ্ড এবং নাসিমাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
.png)
এর আগে, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল দালালমুক্ত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য হাসপাতালের ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে সাজাপ্রাপ্ত তিন নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সরকারি জেনারেল হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন, তারা দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছেন। এছাড়া এসব দালাল বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের ভিজিটিং কার্ড নিয়ে এসে রোগীদের ধোঁকা দিয়ে নিয়ে যাচ্ছে। হাসপাতালের সামনে যেসব ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেগুলোর মালিকপক্ষ এসব নারী দালালকে ব্যবহার করে সুবিধা নিচ্ছে। দালালমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খান বলেন, হাসপাতালের রোগীদের হয়রানি থেকে রক্ষায় আটককৃত তিনজনকে সাজা দেওয়া হয়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠানোর জন্য মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।