ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার শ্রীতেজা নামক আহত ছেলেটিকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। আজ মঙ্গলবার আল্লুকে হাসপাতালে যান আল্লু অর্জুন। এ সময় নায়ককে এক নজর দেখতে হাসপাতালের বাইরেও ভিড় করেন অনুরাগীরা। কিন্তু অভিনেতা হাসপাতালে আসার আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়।

.png)
হাসপাতালে আধঘণ্টার মতো সময় কাটান আল্লু অর্জুন। তার সঙ্গে ছিলেন তেলেঙ্গানা স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু। তারা শ্রী তেজের স্বাস্থ্য নিয়ে কথা বলেন চিকিৎসকের সঙ্গে। পাশাপাশি তেজের বাবার সঙ্গেও কথা বলেন আল্লু। এ সময় সর ধরনের সহযোগিতার আশ্বাস দেন অভিনেতা।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর। গুরুতর আহত হয় তার আট বছরের ছেলেও। ওই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা। নিম্ন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে অবশ্য তেলঙ্গানা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা। এরই মধ্যে আইনি জটিলতাসহ নানা ঝামেলায় পড়তে হয়েছিল তাকে। নিহতের পরিবারকে অভিনেতা ও নির্মাতার পক্ষ থেকে দেওয়া হয় আর্থিক অনুদানও। আর আজ আহত শিশুকে দেখতে হাসপাতালে ছুটলেন আল্লু অর্জুন।
সূত্র: ইটিভি ভারত ও আনন্দবাজার