ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের একদিন আগে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ৩০ মে ২০২৪
বিয়ের একদিন আগে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিয়ের আগের দিন তাল গাছ থেকে পড়ে সিফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুরোহিত পাড়ায় একটি তাল গাছ থেকে পড়ে যান তিনি। আগামীকাল শুক্রবার সিফাতের বিয়ে হওয়ার কথা ছিল। 

মৃত সিফাত উপজেলার সংলগ্ন ফেমাস হাসপাতালের পিছনে পরিবারের সঙ্গে সূর্য মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় জানায় পুলিশ। 

নিহতের বড় ভাই আরাফাত জানান, ষোলঘর প্রাণসেন দিঘিরপাড় এলাকার তাল ও ডাব ব্যবসায়ী জরিপ মোল্লা ও মজিবর তাল পাড়ার জন্য সকালে সিফাতকে নিয়ে যান। পরে গাছ থেকে তাল পাড়ার সময় হঠাৎ পড়ে যায় সিফাত। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঢাকায় পাঠান চিকিৎসক। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মারা যায় সিফাত।
 
তিনি আরো বলেন, আগামীকাল শুক্রবার শ্রীনগরের দামলা এলাকায় সিফাতের বিয়ের দিন ধার্য করা ছিল। 

Advertisement

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!