নিহত আরোহীর নাম মেহেদী প্রামাণিক (২০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আবজাল প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাইকেল নিয়ে মেহেদী পাবলিক হেল্থ মোড় পার হচ্ছিলেন। এসময় গোয়ালন্দ মোড় হতে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।