ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের হাতের আম খেয়ে নিথর হলেন ৬০ বছরের ছেলে

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১২ জুন ২০২২
মায়ের হাতের আম খেয়ে নিথর হলেন ৬০ বছরের ছেলে
হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক

রাজবাড়ীর পাংশায় মায়ের হাতের আম খেতে গিয়ে আঁটি গলায় আটকে এসন খান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৬০ বছর বয়সী এসন খান একই গ্রামের আহম্মেদ আলী খানের ছেলে।

মৃতের স্ত্রী ময়না বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি সবসময় বাড়িতেই থাকতেন। রোববার দুপুরে তাকে আম খেতে দেন আমার শাশুড়ি। এ সময় আমের আঁটি তার গলায় আটকে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মা খাদিজা বেগম বলেন, আমার খোকা প্রতিদিন আম খেতে চাইতো। প্রতিদিনের মতো আজও ছোট দুটি আম খেতে দেই। এ সময় আমের আঁটি গলায় আটকে যায়। এটাই যে তার শেষ আম খাওয়া হবে কে জানতো। আমার খোকা আর কোনোদিন আম খেতে চাইবে না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!