চিকিৎসা শেষে বনেই ফিরে গেল বিরল প্রজাতির শকুন
বরগুনার তালতলীর ট্যাংরাগিরি ইকো পার্কের সংরক্ষিত বনে বিরল প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাকাটা ইকোপার্কের বনের ভেতরে শকুনটি অবমুক্ত করা হয়।
জানা যায়, আজ সকালে বরগুনা সদর উপজেলার পাঁজরা ভাঙা এলাকার খোলা মাঠ থেকে বিরল প্রজাতির ১০ কেজির একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত থাকায় প্রাণিসম্পদ থেকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তালতলী বন বিভাগের কাছে পাঠানো হয়।

আরো পড়ুন >>> এক ভাপার দাম হাজার টাকা, লাভ যায় এতিমখানায়
সদর উপজেলা বন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছিলো তাই শকুনটিকে প্রাণিসম্পদ থেকে চিকিৎসা শেষে তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকেই বনে অবমুক্ত করা হয়েছে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সকালে বরগুনা সদর থেকে এই বিরল প্রজাতির শকুনটি উদ্ধার করা হয়। সদর থেকে এটি আমাদের হস্তান্তর করেন সংরক্ষিত বনের অবমুক্ত করার জন্য। শকুনটিকে বিকেলেই বনে অবমুক্ত করা হয়।