[ দেশজুড়ে ]
ইসলামপুরে স্থগিত তিন কেন্দ্রে ভোট ৩০ ডিসেম্বর
জামালপুর জেলার মানচিত্র: ফাইল ফটো
জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্থগিত হওয়া তিনটি ভোটকেন্দ্রের নির্বাচন হবে আগামী ৩০ ডিসেম্বর। স্থগিত ভোটকেন্দ্রগুলো উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐদিন ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটনায় চরপুটিমারী ইউনিয়নের সাজালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চার নম্বর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে প্রশাসন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা বলেন, স্থগিত হওয়া তিনটি ভোটকেন্দ্রের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ওই তিন কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ ডিসেম্বর।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!