ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দীপিকার বাড়িতে মধ্যরাতে ভূত!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৯, ২ নভেম্বর ২০২৬
দীপিকার বাড়িতে মধ্যরাতে ভূত!
ছবি: সংগৃহীত

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দুই কন্যাকে নিয়ে এখন সময় কাটছে। রাধাষ্টমীর দিন তার কোল আলো করে এসেছে ছোটকন্যা দেবী। মা হওয়ার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এই অভিনেত্রী। নিজের হাতে খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো এবং সন্তানের জন্য রাতজাগা সবই করছেন তিনি। তাই সবাই যখন হ্যালোইন উদযাপনে ব্যস্ত, তখন অভিনব কায়দায় নিজের জীবনের এই অনবদ্য মুহূর্তটি তুলে ধরেছেন দীপিকা।

মাথা থেকে পুরো শরীর সাদা চাদরে মোড়ানো। চোখে কালো চশমা। এক নারী চেয়ারে বসে দোল খাচ্ছেন। আর তার কোলের ওপর রাখা রয়েছে একটি ব্রেস্ট পাম্প মেশিন। যার শব্দে গোটা ঘর ছমছম করছে। দৃশ্যটি দেখলে যে কারও মনে হতেই পারে যে সেখানে কোনো ভূতুড়ে কাণ্ড ঘটছে। তবে এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায় যে, সন্তানের জন্য তাকে কতটা বিনিদ্র রাত কাটাতে হচ্ছে।

ব্রেস্ট পাম্প মেশিনের এই ছবি দেখার পর অনেকেরই ধারণা হয়েছে যে, দীপিকাও আর পাঁচজন সাধারণ মায়ের মতো নিজ হাতে সন্তানকে স্তন্যপান করান। একজন তারকা হওয়া সত্ত্বেও সন্তানের লালনপালনে তিনি কোনো কমতি রাখছেন না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরির এই ভিডিওটি দেখে ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ভিডিওর ক্যাপশনে দীপিকা লিখেছেন, এটি আসলে কোনো ভৌতিক বাড়ি নয়, মধ্যরাতে ব্রেস্ট পাম্পের আওয়াজ। শুধু তাই নয়, তার সেই পোস্টে আরও ইঙ্গিত রয়েছে যে, ছোটকন্যা দেবী ঘুমালে তবেই তার স্নান, খাওয়া ও শরীরচর্চা করার সুযোগ হয়। নিজের ব্যক্তিগত সময়ের জন্য তাকে পুরোটাই সন্তানের ঘুমের ওপর নির্ভর করতে হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!