ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইসলামপুরে নতুন ইউএনওকে বরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১৪ অক্টোবর ২০২১
ইসলামপুরে নতুন ইউএনওকে বরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন জাহিদুর রহমান। তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আব্দুন নাছের বাবুল। 

ইসলামপুর উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা প্রকৌশলী আমিনুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ওসি আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, শাহাদত হোসেন স্বাধীন, পাথর্শী ইফতেখার আলম বাবুল, হারুনূর রশিদ হারুন, আব্দুল মালেক, আব্দুস ছালাম প্রমুখ।

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের পক্ষ থেকে ইউএনওকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!