ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ১৮ অক্টোবর ২০২১
কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ি থেকে কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরা চালানকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মহাদান গ্রামের রাফাদান মণ্ডলের ছেলে আফতাব উদ্দিন ও  বাউশি গ্রামের আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ। 

বোরবার সন্ধ্যায় উপজেলার শ্যামের পাড়া থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে জামালপুর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাব সরিষাবাড়ী উপজেলার শ্যামেরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুইজন চোরাচালানকারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকা।

জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!