ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমির বিরোধে বাবা-ছেলেকে হাতুড়ি দিয়ে পেটালো প্রতিপক্ষ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ২০ এপ্রিল ২০২১
জমির বিরোধে বাবা-ছেলেকে হাতুড়ি দিয়ে পেটালো প্রতিপক্ষ
ফাইল ছবি

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।  সোমবার সন্ধ্যায় কালকিনি উপজেলার স্নানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আয়ুব আলী ও তার ছেলে জুয়েল রানা। এসময় হঠাতই তাদের ওপর হামলা চালায় একই এলাকার ফজলে ব্যাপারি ও তার লোকজন। এক পর্যায়ে বাবা-ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। 

পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দু’জনকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে প্রতিবেশি ফজলে ব্যাপারির সঙ্গে বিরোধ চলছিলো আয়উব আলীর। এরই জেরে এ হামলা হয় বলে দাবি স্বজনদের। 

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!