ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নদীতে ডুবে প্রাণ গেল তিন শিশুর, এলাকায় শোকের ছায়া

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ১৪ এপ্রিল ২০২১
নদীতে ডুবে প্রাণ গেল তিন শিশুর, এলাকায় শোকের ছায়া
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, নগরীর সানকিপাড়া এলাকার রতন মিয়ার ছেলে আহাদ, নাসির মিয়ার ছেলে সায়েম ও শহীদুলের ছেলে জায়েদ।  

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান জানান, বুধবার দুপুরে একই এলাকার সমবয়সী কয়েকজন শিশু নগরীর জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় আহাদ, সায়েম ও জিয়াদ নামে তিন শিশু ডুবে যায়। অন্যরা উঠে ডাক-চিৎকার করলে স্থানীয় জিয়াদ ও সায়েমকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আহাদ নামে আরো এক শিশুকে উদ্ধার করে। পরে তাদের ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর শিশু ওয়ার্ডের চিকিৎসক ডা. কাফিয়া ফেরদৌসী জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রথমে দু’জনকে এবং পরে আরো একজনকে আনা হয়। পানিতে ডুবেই তিনজনের মৃত্যু হয়েছে। 

এদিকে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!