[ দেশজুড়ে ]
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
ড্রিমল্যান্ড পরিবহনের বাস -ফাইল ছবি
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ইয়াকুব আলী নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ-কামালপুর সড়কের উপজেলার সূর্যনগর পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব সূর্যনগর পূর্বপাড়ার জিয়াউল হকের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাশ জানান, সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল ইয়াকুব। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বাসটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!