[ দেশজুড়ে ]
সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের
সুন্দরবনের বাঘ-ফাইল ফটো
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরবনের হোগলাডোরা খালে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়ালের নাম হাবিবুর রহমান সে শ্যমনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে।
বন বিভাগের কৈখালী রেঞ্জ কর্মকর্তা মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার কৈখালী অফিস থেকে তারা মধু কাটার পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। বুধবার সকালে রায়মঙ্গল নদীর হোগলাডোরা খালের পাশে মধু কাটার সময় হাবিবুরকে বাঘে ধরে নিয়ে যায়। পরে তার সঙ্গীরা বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে।
এর আগে মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের হলদিবুনিয়া এলাকার আমড়াতলি খালে বাঘের আক্রমণে রবিউল নামে এক মৌয়াল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!