[ দেশজুড়ে ]
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ
চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। আরিফুল ইসলাম গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া এলাকার সোলেমান হোসেনের ছেলে। সোমবার রাত ৮ টার দিকে ধানখোলা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বছির উদ্দিন জানান, নিহত আরিফুল ইসলাম মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। চলন্ত অবস্থায় পড়ে গিয়ে আহত হন। হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন আরিফুল ইসলাম।
গাংনী থানার ওসি বজলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!