ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফলস ছাদ কেড়ে নিল বাবুর্চির প্রাণ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১৬ ডিসেম্বর ২০২০
ফলস ছাদ কেড়ে নিল বাবুর্চির প্রাণ
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একটি কমিউনিটি সেন্টারের ফলস ছাদ ধসে এক বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল হাওলাদার ওই কমিউনিটি সেন্টারে প্রধান বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালি জেলার গলাচিপায়। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী জাহাঙ্গীর আলম।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় ওই কমিউনিটি সেন্টারে ৭০০ থেকে ৮০০ মানুষের জন্য রান্না হচ্ছিল। ভবনের ফলস সিলিংটি দুর্বল থাকায় সেটি বাবুর্চিদের উপর ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ধ্বংসস্তুপ থেকে মহিদুলের মরদেহ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!