[ দেশজুড়ে ]
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন
কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন
সিলেটের কুমারগাঁও ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
সোমবার সকাল ১১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে সিলেট বিভাগে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পিডিবির প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে বিদ্যুতের দুটি গ্রিড পুড়ে গেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!