[ দেশজুড়ে ]
নিরাপত্তার চাদরে গাজীপুর, ড্রোনে বিজিবির নজরদারি
কাজে ফিরছে শ্রমিকরা
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন, সংঘর্ষ ও সহিংসতার পর শিল্পাঞ্চল গাজীপুরে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিস্থিতি।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর থেকেই জেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক, শিল্পকারখানার আশপাশ ও স্পর্শকাতর এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ, এসআরবি ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে চলছে বিজিবির লাইভ নজরদারি। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন কারখানায় কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা।
ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!