ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ৩৮০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৯, ৯ নভেম্বর ২০২০
জয়পুরহাটে ৩৮০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে ৩৮০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

রোববার বিকেলে জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রাম থেকে এই বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূূর্তির আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।  

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের  কমান্ডার অ্যাডিশনাল এসপি এম এম মোহাইমেনুর রশিদ জানান, পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলে উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব সম্পদটি বহু বছর ধরে দেওড়া গ্রামের রজেন্দ্রনাথ নিজ বাড়িতে আইন বহির্ভূতভাবে মন্দির তৈরি করে এই দুর্লভ  কষ্টি পাথরটি তার নিজের দখলে রাখে।  প্রত্নতত্ত্ব অধিদফতরের এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয় । বিষ্ণু মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর করা হয়।

র‌্যাব কমান্ডার আরো জানান, এরইমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা থেকে এই শিল্পকর্মের আদলে তৈরি প্রত্নসম্পদ উদ্ধার করা হলেও র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত প্রত্নসম্পদ সমূহের মধ্যে এই ধরনের বিষ্ণুমূর্তি এটাই প্রথম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!