ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে ৫ টুকরো করে হত্যা: ৯ দিনের রিমান্ডে তিনজন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২৫ অক্টোবর ২০২০
মাকে ৫ টুকরো করে হত্যা: ৯ দিনের রিমান্ডে তিনজন
আসামিরা

নোয়াখালীর সুবর্ণচরে বৃদ্ধা নুর জাহান বেগমকে পাঁচ টুকরো করে হত্যা মামলায় তিনজনের নয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এসএম মোসলে উদ্দিনের আদালতে তাদের তিনদিন করে নয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।

তিনি জানান, রোববার সকালে ওই তিনজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের তিনদিন করে নয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

তারা হলেন- চরজব্বর ইউপির জাহাজমারা গ্রামের মমিন উল্যার ছেলে মো. ইসমাইল, একই গ্রামের মারফত উল্যার ছেলে মো. হামিদ ও কালাম ওরফে মামুন।

৭ অক্টোবর বিকেলে উপজেলার চরজব্বার ইউপির ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই বৃদ্ধার টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, ছেলে হুমায়ুন কবির জানিয়েছেন, ঘটনার দিন ভোর থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে টুকরো টুকরো মরদেহ দেখতে পান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মায়ের মরদেহ শনাক্ত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!