ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারীকে ৫ টুকরো করে হত্যা, খণ্ডিত আরো তিনটি অংশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৮ অক্টোবর ২০২০
নারীকে ৫ টুকরো করে হত্যা, খণ্ডিত আরো তিনটি অংশ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে নুর জাহান বেগম নামে এক নারীকে ৫ টুকরো করে হত্যার ঘটনায় শরীরের খণ্ডিত নিখোঁজ আরো তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ। 

এর আগে গত বুধবার, দুর্বৃত্তরা নৃশংসভাবে ওই নারীকে টুকরো টুকরো করে কেটে হত্যা করে বিভিন্ন স্থানে শরীরের অঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউপির ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডে পেছনে ধান ক্ষেত থেকে শরীরে খণ্ডিত নিখোঁজ অংশ গুলো উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত শরীরের অংশগুলোর মধ্যে রয়েছে, গলা থেকে বুকের অংশ ও দুইটি পা। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার রাতে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। নিহত নারী উপজেলার চরজব্বার ইউপির ১ নম্বর ওয়ার্ডের আব্দুল বারেকের স্ত্রী। 
 
চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো গতকাল বিকেলে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে সকালে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খণ্ডিত দুটি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউপির ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডের পেছনে একটি ধান ক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের ছেলে হুমায়ুন কবির বলেন, বুধবার ভোর থেকে মা ঘর থেকে নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলে ধান ক্ষেতের আইলে শামুক খুঁজতে গিয়ে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে, আমি শনাক্ত করি এটি আমার মায়ের মরদেহ।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!