[ দেশজুড়ে ]
বৃষ্টিভেজা মাঠে জয়, দ্বিতীয় রাউন্ডে মাসুমপুর ক্রীড়াচক্র
বৃষ্টিভেজা শাহজাহানপুর মাঠে অনূর্ধ্ব-১৬ ফুটবল ম্যাচে জয় উদযাপন করছে মাসুমপুর ক্রীড়াচক্রের খেলোয়াড়রা। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর মাঠে বৃষ্টিভেজা পরিবেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতায় জয় পেয়েছে মাসুমপুর ক্রীড়াচক্র। জয়ের ফলে দলটি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
শুক্রবার সকালে মাসুমপুর ক্রীড়াচক্রের কোচম্যান রেজাউল করিম জানান, শাহজাহানপুর যুব সংঘের আয়োজনে শাহজাহানপুর মাঠে অনূর্ধ্ব-১৬ দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। শেষ ম্যাচে মাসুমপুর ক্রীড়াচক্র জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।
.png)
দলের ম্যানেজার হামিদুল হক, অর্থসম্পাদক সেলিম উদ্দিন এবং উপদেষ্টা ফরিদুল ইসলাম ও হেদায়েত ইসলাম জানান, চূড়ান্ত খেলায়ও জয় পাওয়ার প্রত্যাশা রয়েছে তাদের। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, দেশের জন্য সুনাম বয়ে আনা এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে মাসুমপুর ক্রীড়াচক্র কাজ করে যাচ্ছে।
ম্যাচে মাসুমপুর ক্রীড়াচক্রের হয়ে গোল করেন ইমাম, জয় ও ফরহাদ। তাদের গোলে দলটি জয় নিশ্চিত করে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!