ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটি টাকার তক্ষকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ৭ অক্টোবর ২০২০
কোটি টাকার তক্ষকসহ আটক ৫
তক্ষকসহ আটক ৫

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির দুটি তক্ষকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে পাইকগাছা উপজেলার গড়ইখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ ওই পাঁচজনকে আটক করে কোস্ট গার্ড পশ্চিম জোন। আটকরা হলেন- মো. সাইফুল ইসলাম, জিয়উল, রুবেল, রশিদ ও জয়নাল।

লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক আরো জানান, তক্ষক দুটির মধ্যে একটির ওজন ৪০০ গ্রাম-দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং অপরটির ওজন ৩০০ গ্রাম-দৈর্ঘ্য ১২ ইঞ্চি। তক্ষক দুটির আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

উদ্ধার করা তক্ষক দুটি পাইকগাছার ইউএনওর তত্ত্বাবধানে পাইকগাছা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। আটকদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!