ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রান্নার জন্য ডেকে দুই বোনকে গণধর্ষণের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৬ আগস্ট ২০২০
রান্নার জন্য ডেকে দুই বোনকে গণধর্ষণের অভিযোগ
গ্রেফতার আনোয়ার হোসেন সুমন (ছবি: সংগৃহীত)

রান্নার কথা বলে বাবুর্চি দুই বোনকে মুঠোফোনে বাড়িতে ডেকে রাতভর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। চুয়াডাঙ্গার দর্শনায় সোমবার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

গণধর্ষণের শিকার ওই দুই বোন পুলিশ হেফাজতে রয়েছেন। বুধবার তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার তারা দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজন আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরো পড়ুন>> নাগর নদীতে কুমির, আতঙ্কিত জেলেরা

গ্রেফতার আনোয়ার হোসেন সুমন একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

এ ব্যাপারে দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান জানান, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বার্বুচির কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত সোমবার বিকেলে অভিযুক্তরা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ওই দুই নারীকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

আরো পড়ুন >> জামালপুরে মা-ছেলে হত্যার নেপথ্যে পরকীয়া

তিনি আরো জানান, এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!