ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে তথ্য অধিকার বাস্তবায়ন নিয়ে তথ্য কমিশনারের মতবিনিময় সভা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৬ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে তথ্য অধিকার বাস্তবায়ন নিয়ে তথ্য কমিশনারের মতবিনিময় সভা
মিরসরাইয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন তথ্য কমিশনার এস এ এম মাহফুজ রহমান।

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।

সভায় বক্তব্য দেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, তথ্য কমিশন বাংলাদেশের উপপরিচালক সালা উদ্দিন, সাংবাদিক মাঈন উদ্দিন ও নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির অন্যান্য সদস্য।

সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!