ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেপরোয়া কাভার্ডভ্যান কেড়ে নিলো দুই যুবকের প্রাণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১১ আগস্ট ২০২০
বেপরোয়া কাভার্ডভ্যান কেড়ে নিলো দুই যুবকের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর-বেনাপোল সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর শহরের সার্কিট হাউস পাড়ার মাহবুবুর রহমানের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় ও মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস।

যশোর পুলিশের বিশেষ শাখার অ্যাডিশনাল এসপি তৌহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে প্রিয় ও কাব্য বেনাপোল থেকে যশোরে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!