ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকারি সার বেচে সাড়ে ৩৩ লাখ টাকা আত্মসাৎ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ৭ আগস্ট ২০২০
সরকারি সার বেচে সাড়ে ৩৩ লাখ টাকা আত্মসাৎ
ফাইল ছবি

বগুড়ায় সরকারি বাফার গুদামের ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে সাড়ে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

আসামিরা হলেন পুরান বগুড়া বাফার গুদাম ইনচার্জ আনোয়ার হোসেন ও টেকনিকেল কর্মকর্তা নাজমুল ইসলাম। বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি করেন দুদক বগুড়ার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী।

দুদক বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের প্রধান কার্যালয় থেকে বিসিআইসির বাফার গুদামের সার কালোবাজারে বিক্রি ও টাকা আত্মসাতের বিষয়ে তিনজনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তে পাওয়া তথ্যে দেখা গেছে, জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত আনোয়ার হোসেন ও নাজমুল ইসলাম ২৩৯ মেট্রিক টন ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে ৩৩ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!