[ দেশজুড়ে ]
হত্যার পর স্ত্রীর লাশ পুকুরে ফেলে পালালেন স্বামী!
লালপুর থানা
নাটোরের লালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী আব্দুল জব্বার পলাতক রয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার মোহরকয়া ইউপির পশ্চিমপাড়ার এলাহী বক্সের পুকুরে ওই গৃহবধূর লাশ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ। নিহত স্মৃতি খাতুন একই ইউপির পিয়াদাপাড়ার তসলু শেখের মেয়ে। অভিযুক্ত জব্বার পশ্চিমপাড়ার ইমরোজ আলীর ছেলে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, বছর দুয়েক আগে স্মৃতির সঙ্গে জব্বারের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন জব্বার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত জব্বারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের বাবা তসলু শেখ অভিযোগ করে বলেন, পরকীয়ার পর থেকেই স্মৃতির সঙ্গে খারাপ ব্যবহার করতেন জব্বার। কখনো কখনো গায়ে হাতও তুলতেন। জব্বারই মেয়েকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!