ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডুসাকের নতুন সভাপতি মোরসালিন, সম্পাদক নাসরুল্লাহ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৭ নভেম্বর ২০২৬
ডুসাকের নতুন সভাপতি মোরসালিন, সম্পাদক নাসরুল্লাহ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়ার (ডুসাক) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মীর মোরসালিনকে সভাপতি এবং এইচ.এম. নাসরুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনীর চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্ববর্তী কমিটির সভাপতি ফয়সল শেখ স্বাক্ষরিত কমিটিতে সহসভাপতি হয়েছেন জেরিন জাহান ভাবনা, রেজোয়ান আহসান ও আশিক খান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোমা দত্ত ও ফয়সাল খান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নমিতা মণ্ডল। এ সময় ডুসাকের অ্যালামনাই অপূর্ব বৈদ্য, সুব্রত শোভন ও ওসমান গণিসহ সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মোরসালিন ও সাধারণ সম্পাদক নাসরুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ডুসাক কোটালীপাড়ার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শিক্ষা অলিম্পিয়াড, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রম। নতুন নেতৃত্বে এসব কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা তাদের।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!