ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধুম ইউনিয়ন যুবদলের জয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৭ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধুম ইউনিয়ন যুবদলের জয়
টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন নুরুল আমিন এমপি। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের দুই ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মিঠানালা ইউনিয়ন যুবদলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধুম ইউনিয়ন যুবদল।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন যুবদল ও ৪ নম্বর ধুম ইউনিয়ন যুবদল প্রতিদ্বন্দ্বিতা করে।

উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাঈম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আলমগীর ও গাজী নিজাম উদ্দিন, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বর্তমান আহ্বায়ক মাইনুদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দীন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান চৌধুরী নসু, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান।

এ ছাড়া উপস্থিত ছিলেন মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির রিয়াজ ও সাধারণ সম্পাদক ফয়সাল ইসলামসহ স্থানীয় নেতারা।

খেলার নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে মিঠানালা ইউনিয়ন যুবদল ১টি গোল করে। অন্যদিকে ৪ নম্বর ধুম ইউনিয়ন যুবদল ৪টি গোল করে জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় ধুম ইউনিয়ন যুবদল।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!