[ দেশজুড়ে ]
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালালেন স্বামী
প্রতীকী ছবি
ঢাকার আশুলিয়ায় তানজিনা আক্তার নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
শুক্রবার রাতে টেংগুরি কোনাপাড়া মহল্লায় বাচ্চু মণ্ডলের বাড়ি থেকে তানজিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তানজিনা গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সিথা গ্রামের তারা মিয়ার মেয়ে। বাচ্চু মণ্ডলের বাড়িতে ভাড়া বাসায় থেকে বটতলা এলাকায় ডিজাইনার ফ্যাশন নামে একটি কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।
আশুলিয়া থানার এসআই ফরজ আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। পুলিশ এখনো তার পরিচয় জানতে পারেনি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!