ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুহূর্তেই পুড়ে গেল বাবা-ছেলের স্বপ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২ নভেম্বর ২০১৯
মুহূর্তেই পুড়ে গেল বাবা-ছেলের স্বপ্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

খামারি আয়নাল মিয়া। গরু, ভেড়া, রাজহাস পালন করেই জীবিকা নির্বাহ করেন তিনি। এ কাজে সহযোগিতা করেন তার ছেলে আনিছুর রহমান। এ খামার নিয়ে বাবা-ছেলের অনেক স্বপ্ন ছিল। কিন্তু রাতের আগুনে তাদের একটি বসতঘর ও খামারটি পুড়ে যায়।

শুক্রবার রাতে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউপির চর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে মারা যায় আটটি গরু, চারটি ভেড়া ও চারটি রাজহাঁস। দগ্ধ হয়েছে বাছুরসহ আরো ১২টি গরু।

খামারি আয়নাল মিয়া বলেন, গরু, ভেড়া, রাজহাস পালন করেই জীবিকা নির্বাহ করি। মুহূর্তের আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।

এদিকে অগ্নিকাণ্ডের খবরে শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সদর ইউএনও নিলুফার ইয়াসমীন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ছয় বান্ডিল ঢেউটিন ও ২০ হাজার টাকা সহায়তা দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!