[ করোনাভাইরাস ]
নাটোরে ডিসি, সিভিল সার্জন ও এএসপি করোনায় আক্রান্ত
ছবি: সংগৃহীত
নাটোরের ডিসি মো. শাহরিয়াজ, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, এএসপি (সদর সার্কেল) আবুল হাসনাত করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ওই তিনজনসহ জেলায় নতুন করে ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
জানা যায়, সিভিল সার্জন সরকারি বাসায় অবস্থান করে বুধবার সকাল থেকে চিকিৎসা নিচ্ছেন। ডিসির ব্যক্তিগত সহকারী জানান, ফলাফল জানার পর তিনি সরকারি বাসভবনে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শমতো চলছেন।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেসা জানান, এ ঘটনার পর জেলা প্রশাসনের সবাই নমুনা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
বড়াইগ্রাম উপজেলার ইউএনও আনোয়ার পারভেজ বলেন, মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মেয়ে, হাসপাতালের দুজন স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (সদর হাসপাতালে সংযুক্ত) আনছারুল হকের মালিকানাধীন আমেনা হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!