[ বিনোদন ]
ছেলের সঙ্গে ঈশিতার গান
ছেলে যাভীর দৌলার সঙ্গে রুমানা রশিদ ঈশিতা
নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা অভিনয়ের বাইরে গানও করেন। তবে সংখ্যায় অনেক কম। নতুন বছরে ঈশিতা নিয়ে এসেছেন লাকী আখন্দের কালজয়ী গান ‘আবার এলো যে সন্ধ্যা’। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছেলে যাভীর দৌলা। মঙ্গলবার গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।
নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ভিডিও নির্দেশনা দিয়েছেন মঞ্জু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর। গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
গানটি নিয়ে ঈশিতা বলেন, যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু’জন মিলে গানটি করা। এই গানটি আমাদের দু’জনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।
.png)
গত বছর প্রকাশিত হয় ঈশিতার ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান। লূৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেন মার্সেল। মিউজিক ভিডিও নির্মাণ করেন মঞ্জু আহমেদ। এ গানটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!