ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

এসআরবির হাতে ইয়াবাসহ আটক ১, উদ্ধার ৩ লাখ ৪৪ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ১২ নভেম্বর ২০২৬
এসআরবির হাতে ইয়াবাসহ আটক ১, উদ্ধার ৩ লাখ ৪৪ হাজার টাকা
সংগৃহীত ছবি

ঢাকার নবাবগঞ্জে ৩ হাজার ৫৪ পিস ইয়াবাসহ মো. সিজান কাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নবাবগঞ্জ থানার শিকারীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

এসআরবি জানায়, অভিযানে ৩ হাজার ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা। আটক সিজান কাজী শিকারীপাড়া এলাকার আইয়ুব আলী কাজীর ছেলে।

ব্যাটালিয়নের দাবি, সিজান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদক ও নগদ টাকাসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটি আরও জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!