ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকা মেডিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ২৭ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু
সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোখলেছুর রহমান (৬২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকালে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মোখলেছুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী ছিলেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।

তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!