সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এতে যুবদল সহ বিএনপির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং যুবসমাজের কল্যাণে কাজ করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ ও আনন্দ র্যালির মধ্য দিয়ে তাঁরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।