ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২, ২৭ অক্টোবর ২০২৬
ঢাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৩
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৫০ জন, ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি অ্যান্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!