ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ
সংগৃহীত ছবি

রাজধানীর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মূল সড়কের ওপর সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে ওই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!