ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ২৬ জুন ২০২৬
তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা
ছবি সংগৃহীত

রাজধানী পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। 

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিল। কয়েকজন মিলে ধাওয়া দিয়ে তাকে নিয়ে নির্মাণাধীন ভবনের নিচে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!