শনিবার ঢাবির জগন্নাথ হলের বিপরীতে বুয়েটের প্রাচীর সংলগ্ন রাস্তার বটগাছের নিচে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই বুয়েট সংলগ্ন রাস্তায় একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় নবজাতকটি একটি হলুদ কাপড় দিয়ে মোড়ানো একটি কাগজের কার্টুনে ছিল।
.png)
তিনি আর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।