ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ২৮ নভেম্বর ২০২৪
মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মুগদা থানা- ফাইল ফটো

রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনের লেক থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মুগদার গ্রিন মডেল টাউনের ই ব্লকে রদুই নম্বর রোডের ২৩-২৫ নম্বর প্লট সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া। 

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বুধবার রাতে ঐ কিশোরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বোরহান উদ্দিন আরো বলেন, প্রাথমিক তদন্তে আমরা ঐ কিশোরের নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!