ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ১৫ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১৮ নভেম্বর ২০২৪
নিখোঁজের ১৫ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রইচ উদ্দিনের গলিত মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড় -ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর বা‌ড়ির পাশের খাল থেকে ব্যবসায়ী রইচ উদ্দিনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে এক কৃষক খালের ধারে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মরদেহ দেখে প্রতিবেশীদের খবর দিলে দলে দলে উৎসুক জনতা ভিড় করে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

নিখোঁজ রইচ উদ্দিনের পরিবার জানান, মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন গত ৩ নভেম্বর রাতে নিজ দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ৮ নভেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মরদেহ পাওয়া যায়।

Advertisement

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, বাড়ির পুকুরের ধার থেকে বন কাটতে গিয়ে একজন কৃষক গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প‌রে মরদেহটি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!