নিহত নুর আলম জেলার সদর উপজেলার ভাদশা ইউনিয়নের ছিট ডালিম্বা গ্রামের এবন মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মঙ্গলবাড়ী বাজারের নিজ দোকান থেকে বাড়ির উদ্দেশে বের হন নুর আলম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে বুধবার সকালে বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে এক মহিলা পাতা ঝাড়ু দিতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
.png)
জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।